বর্ধমানের স্কুলে মনীষীদের ছবিতে কালি - The News Lion

বর্ধমানের স্কুলে মনীষীদের ছবিতে কালি




দি নিউজ লায়ন ;  স্কুলের দেওয়ালে মনীষীদের ছবিতে কালি। ঘটনাটি বর্ধমানের কাদড়া অতুলকৃষ্ণ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের। জানা গিয়েছে, স্কুলের দেওয়ালে বিদ্যাসাগর, বিবেকানন্দ ছাড়াও সুকান্ত ভট্টাচার্য-সহ বিভিন্ন মনীষীদের ছবি রয়েছে। তার মধ্যে ২টি ছবিতে কালি দেওয়া হয়েছে। করোনার জন্য মার্চের শেষের দিক থেকে স্কুল বন্ধ। পাঁচিলে আঁকা মনীষীদের ছবিতে কালি মাখানোর ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য।


 পাঁচিলে আঁকা বিদ্যাসাগর, বিবেকানন্দের ছবিতে কালি লেপে দেওয়া হয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চুয়া চন্দ্র  জানান, শুক্রবার থেকে ছাত্র ভর্তি ও ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছে। সকালে স্কুলে এসে দেখতে পাই  ২ মনীষীর ছবিতে কে বা কারা কালি লেপে গিয়েছে। বিষয়টি তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি। 


বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক বলেন, “ তৃণমূল সরকার মনীষীদের যোগ্য সম্মান দিয়ে আসছে। তবে যারা মনীষীদের ছবিতে কালি দিয়েছে তাদের শাস্তির দাবি জানাচ্ছি।” জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অচিন্ত্য চক্রবর্তী সাংবাদিকদের বলেন, “এ সব মানা যায় না। আমি ডিআই-কে বিষয়টি দেখার জন্য বলেছি।” স্কুলের তরফে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি করা হয়েছে।


 এদিকে গোটা ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ বর্ধমান শহরে প্রচুর বহিরাগত ঢুকেছে তারাই এ সমস্ত কান্ড ঘটাচ্ছে একই অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের তাদের দাবি বিজেপি প্রচুর বহিরাগত দুষ্কৃতীদের বর্ধমানের বিভিন্ন এলাকায় জড়ো করছে এটাই মনীষীদের মূর্তিতে ছবিতে কালি লাগাচ্ছে সেগুলিকে বিকৃত করার চেষ্টা করছে আগামী দিনে মানুষ এর জবাব দেবে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে মনে করা হচ্ছে রাতের দিকে এই গোটা বিষয়টি করা হয়েছে যে কারণে ঘটনার প্রত্যক্ষদর্শী পাওয়া যাচ্ছেনা স্কুল এর আশপাশের এলাকায়।


 যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলো সংগ্রহ চেষ্টা করা হচ্ছে সেখান থেকে কোনো তথ্য পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে সবমিলিয়ে গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.